1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫.১৫ পিএম
  • ৬১ Time View

বাংলাদেশের জন্য আরেকটি বড় আন্তর্জাতিক সাফল্য বয়ে এনেছে ডিবিএল সিরামিকস। ম্যাডস্টারস ২০২৬-এ ‘এসডিজি’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স জিতেছে তাদের সাস্টেইনেবল উদ্যোগ ‘টাইলচক’। এছাড়াও, পিআর এবং ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন ক্যাটাগরিতে দুটি ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছে এই উদ্যোগটি।

ডিবিএল সিরামিকস-এর উদ্যোগে তৈরি ‘টাইলচক’-এ সিরামিক তৈরির প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য বা কাদা থেকেই ক্লাসরুমের চক তৈরি করা হয়েছে। এই উদ্যোগটি শিল্পকারখানার বর্জ্যকে সম্পদে রূপান্তর করেছে। ফলে বর্জ্য হ্রাস পেয়েছে, বেড়েছে শিক্ষা এবং সামাজিক উন্নয়ন।

ম্যাডস্টারস-এর এই তিনটি স্বীকৃতি ‘টাইলচক’-এর অর্জনের ঝুলিতে আরও একটি অ্যাচিভমেন্ট যুক্ত করল। এর আগে এই উদ্যোগটি অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স অ্যাওয়ার্ডস এবং স্পাইকস এশিয়া-এর মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে।

এই প্রকল্পের সাফল্য প্রমাণ করে যে, টেকসই উন্নয়ন কেবল কারখানার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এখানে সিরামিক বর্জ্য থেকেই তৈরি করা হচ্ছে লেখার চক। চক তৈরির এই পদ্ধতিটি ‘ওপেন সোর্স’ (সবার জন্য উন্মুক্ত) করার মাধ্যমে, ‘টাইলচক’ এই ধারণাটি অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চায়। ডিবিএল সিরামিকস দেখাতে চায় যে, কীভাবে বর্জ্যকে পুনরায় সম্পদ হিসেবে ভাবা যেতে পারে।

এই অর্জন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডিবিএল সিরামিকস-এর চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, “‘টাইলচক’ যেসব স্বীকৃতি পেয়েছে, তার প্রতিটির জন্যই আমরা কৃতজ্ঞ। ম্যাডস্টারস-এর এই স্বীকৃতিও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতিগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, এখানে থেমে থাকার নয়। বর্জ্য কমাতে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে আমাদের এখনও অনেক কিছু করার আছে। ‘টাইলচক’ আমাদের দেখিয়েছে যে, নিজেদের শিল্পের ভেতরের চ্যালেঞ্জগুলোর দিকে ভিন্নভাবে তাকালে সমাধান পাওয়া সম্ভব। এখন আমাদের দায়িত্ব হলো উদ্ভাবন চালিয়ে যাওয়া, নতুন কিছু শেখা এবং আরও সাস্টেইনেবল ফিউচারের জন্য কাজ করে যাওয়া।”

ডিবিএল সিরামিকস এবং পপফাইভ-এর যৌথ উদ্যোগে তৈরি ‘টাইলচক’ ম্যাডস্টারস-এর তাদের অসাধারণ সাফল্যের মাধ্যমে আবারও প্রমাণ করল যে, কীভাবে স্থানীয়ভাবে উদ্ভাবিত একটি সমাধান গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। একই সঙ্গে এটি দায়িত্বশীল উৎপাদন এবং উদ্ভাবনের প্রতি ডিবিএল সিরামিকস-এর প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com