1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস

  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১.৩৫ পিএম
  • ৪৪ Time View

ব্যবসায়িক তথ্য ও ক্রেডিট-ইন্টেলিজেন্স সেবা প্রদানের জন্য প্রযুক্তিগত সমাধান উন্নয়নে বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড এবং ক্রেডিলিংক ডিডাব্লিউসি-এলএলসি’র মধ্যে একটি প্রযুক্তি অংশীদারিত্ব চুক্তি হয়েছে।

গত সোমবার (২৪ আগস্ট) এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রেডিলিংক-এর ব্যবসায়িক তথ্য ও ক্রেডিট-ইন্টেলিজেন্স সেবায় এন্ড-টু-এন্ড প্রযুক্তি সমাধান দেবে বি-ট্র্যাক।

বি-ট্র্যাক সলিউশনস একটি প্রযুক্তি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান, যারা ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন ও পরিচালনায় দক্ষ। অন্যদিকে ক্রেডিলিংক ডিডাব্লিউসি ব্যবসায়িক তথ্য ও ক্রেডিট-ইন্টেলিজেন্স সেবা নিয়ে কাজ করে। এই অংশীদারত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠান তাদের নিজ নিজ সক্ষমতা কাজে লাগিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য তথ্যভিত্তিক সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

থথ অ্যানালিটিকসের মাধ্যমে কোম্পানি সার্চ, ব্যবসায়িক প্রতিবেদন, ক্রেডিট স্কোরিং, প্রতিবেদন তৈরি ও ডেটা ইন্টিগ্রেশনের মতো সেবা দেওয়া হবে। প্ল্যাটফর্মটির প্রযুক্তি ও পরিচালনা সংক্রান্ত সহায়তা দেবে বিট্র্যাক সলিউশনস, যা ক্রেডিটলিংককে তাদের গ্রাহকদের এসব সেবা দিতে সহায়তা করবে।

চুক্তিতে বিট্র্যাক সলিউশনসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তানভীর সিদ্দিক এবং হেড অব প্রজেক্টস শাফায়েত আবদুল্লাহ, ক্রেডিটলিংকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আরশাদুল হক এবং পরিচালক মাহবুবুল কবির খান। এ সময় দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com