বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

হাতিরঝিলে মধুবাগ ব্রিজের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৩৪ Time View

রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আরেকজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে শাহিন (২০) নামে এক যুবকের নাম জানা গেছে। অন্যজনের পরিচয় এখনো অজ্ঞাত বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, হাতিরঝিল ব্রিজ থেকে নামার সময় মোটরসাইকেলটির অতিরিক্ত গতি ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রোড ডিভাইডারের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় অপর যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে তিনিও মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহতকে এক সিএনজি চালক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপর একজন ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS