মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এমপি প্রার্থীকে নিয়ে আলহাজ্ব আবেদ আলী সর্দারের ব্যাপক নির্বাচনী প্রচারণা মাতৃভাষা এবং এর সার্থকতা- ইমতিয়াজ আহমেদ নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টার রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যা মামলার আসামি কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১ নারীদের প্রতি মনোভাবেই বোঝা যায় কারা দেশ চালাতে চায়: জামায়াত ইঙ্গিতে তারেক রহমান প্রচারনায় ঝড় তুলেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল অনুষ্ঠিত

‘হারমোনি বাজাও’ নতুন গান সাব্বির-সম্পার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২০০ Time View

ঈদের আগে প্রকাশ পায় জনপ্রিয় গায়ক সাব্বির নাসির ও সারেগামাপা’-খ্যাত কলকাতার জনপ্রিয় গায়িকা সম্পা বিশ্বাসের গান ‘চান রাতে’। গানটি প্রকাশের পর খুবই অল্প সময়ে শ্রোতাদের কাছে বেশ সাড়া ফেলেছে। এবার নতুন গান নিয়ে হাজির হলেন এই জুটি। সাব্বির নাসির ও সম্পা বিশ্বাসের এবারের গানের শিরোনাম ‘হারমোনি বাজাও’। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্লাবন কোরেশী।

নতুন এই গানটি নিয়ে গায়ক সাব্বির নাসির বলেন, প্লাবন দার সাথে আমাদের এই জুটির তৃতীয় গান এটি। এই গানে প্লাবন কোরেশী নিজে হারমোনিয়াম বাজিয়েছেন। মিক্স মাস্টারিং করেছেন সালমান জাইম। গানটির ভিডিওটি পরিচালনা করেছেন প্রীতুল এবং ভিডিও সম্পাদনা করেছেন ইভান।

আশা করি, নতুন এ গানটি শ্রোতাদের শুনতে ভালো লাগবে। আর যারা বাংলা ফোক গানের ভক্ত, যারা ফোক বা লোক গান পছন্দ করেন এবং এই জুটিকে যারা পছন্দ করেন তাদের এই গান ভালোলাগবে বলে আশা করছি।

গানটি নিয়ে সম্পা বিশ্বাস বলেন, দর্শক শ্রোতাদের কাছে এরই মধ্যে পৌঁছে গেছে সাব্বির দা এবং আমার নতুন গান ‘হারমোনি বাজাও’। আমাদের একসাথে কাজ করা এটা পঞ্চম গান।

তিনি আরও বলেন, ‘হারমোনি বাজাও’ গানটি যারা এখনো শোনোনি তারা শুনে ফেল। প্লাবন দার কথা না বললেই না। উনার কথা, সুর ও কম্পোজিশনে আমি ও সাব্বির দা নতুন এ গানটি করার চেষ্টা করেছি। আশা করি এ গানটিও বিনোদিনী রাই গানের মতো ভালোবাসা পাবে।

নতুন এ গানের পুরো টিমকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে যারা তোমরা আমার ও সাব্বির দার গানের ভক্ত আছো তারা আরও বেশি করে তোমাদের ভালোবাসায় ভরিয়ে দাও আমাদের। আগামী দিনে আরও অনেক নতুন গান আমরা আনছি। বিনোদিনী রাই জুটির সাথেই থাক। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।

এর আগে গত বছরের ১১এপ্রিল প্রকাশ পায় এই জুটির জনপ্রিয় গান ‘বিনোদিনী রাই’। গানটি দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটি ইউটিউব, ফেসবুক, ইস্টাগ্রামসহ নেটদুনিয়ায় ছিল ব্যাপক ভাইরাল, ছিল মানুষের মুখে মুখে। এরই ধারাবাহিকতায় এবার তারা নিয়ে এসেছে ‘হারমোনি বাজাও’ নামে আরেকটি গান। তাদের প্রত্যাশা এটিও ‘বিনোদিনী রাই’ এর মতো সাড়া ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS