বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

যুবদলের বিক্ষোভ প্রেসক্লাবের সামনে ,যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২২০ Time View

জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল। খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে শনিবার (২৮ মে) সকালে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যুবদলের এই বিক্ষোভকে কেন্দ্র করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে যুবদলের বিক্ষোভের কারণে প্রেস ক্লাব এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

যুবদল নেতারা বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS