1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

কুমিল্লা চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬, ৯.০১ পিএম
  • ১৮০ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

রবিবার (৭ জুন) সকালে উপজেলার আমজাদের বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী জাফর (৩৫) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের জসিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় কাভার্ড ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-২০-৬৫৭৫) মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক কাজী জাফর গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) নাজিম উদ্দিন বলেন, “চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান বিকল ট্রাকের পেছনে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে বিকল যানবাহন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা রোধে মহাসড়কে বিকল যানবাহনের ক্ষেত্রে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com