1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯.২৩ পিএম
  • ৩৪৫ Time View

চলতি অর্থবছরের শুরু থেকে রপ্তানি আয় ও রেমিট্যান্সের কারণে ডলারের সরবরাহ বাড়ছে। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার যোগান-চাহিদার ভারসাম্য ঠিক রাখতে এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে ধারাবাহিকভাবে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে আজ আরও দুই কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। দেশের দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে এ ডলার কেনা হয়েছে।

আরিফ হোসেন খান বলেন, বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত মোট ৬৪১ কোটি ৬৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শুধু জুন মাসে কেনা হয়েছে ১০ কোটি ১০ লাখ ডলার। ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে। এতে এক মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

এর আগে বিভিন্ন সময়ে দফায় দফায় মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গত বছরের ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল। গত ১৫ জুলাই ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই এক কোটি মার্কিন ডলার কেনা হয়েছিল। গত ৭ আগস্ট চার কোটি ৫০ লাখ ডলার, গত ১০ আগস্ট আট কোটি ৩০ লাখ ডলার, ১৪ আগস্ট ১৭ কোটি ৬৫ লাখ ডলার, ২৮ আগস্ট ১৪ কোটি ৯৫ লাখ ডলার, ২ সেপ্টেম্বর চার কোটি ৭৫ লাখ ডলার, ৪ সেপ্টেম্বর ১৩ কোটি ৪০ লাখ ডলার, ৯ সেপ্টেম্বর ২৬ কোটি ৫০ লাখ ডলার, ১৫ সেপ্টেম্বর ৩৫ কোটি ৩০ লাখ ডলার, ২২ সেপ্টেম্বর ১২ কোটি ৯০ লাখ ডলার, ৬ অক্টোবর ১০ কোটি ৪০ লাখ ডলার, ৯ অক্টোবর ১০ কোটি ৭০ লাখ ডলার এবং ২৪ অক্টোবর তিন কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছিল।

এছাড়া গত ৯ ডিসেম্বর ২০ কোটি ২০ লাখ ডলার, ১১ ডিসেম্বর ১৪ কোটি ৯০ লাখ ডলার, ১৫ ডিসেম্বর ১৪ কোটি ১৪ লাখ ডলার, ১৭ ডিসেম্বর ছয় কোটি ৭০ লাখ ডলার, ২১ ডিসেম্বর ছয় কোটি ডলার, ২৯ ডিসেম্বর ১১ কোটি ৫০ লাখ ডলার, ৩০ ডিসেম্বর আট কোটি ৯০ লাখ ডলার, ৬ জানুয়ারি ২২ কোটি ৩৫ লাখ ডলার, ৮ জানুয়ারি ২০ কোটি ৬০ লাখ ডলার, ১২ জানুয়ারি আট কোটি ১০ লাখ ডলার, ২০ জানুয়ারি চার কোটি ৫০ লাখ ডলার, ২৯ জানুয়ারি পাঁচ কোটি ৫০ লাখ ডলার, ২ ফেব্রুয়ারি ২১ কোটি ৮৫ লাখ ডলার, ৩ ফেব্রুয়ারি ১৭ কোটি ১০ লাখ ডলার, ৫ ফেব্রুয়ারি ১৯ কোটি ৬৫ লাখ ডলার, ৯ ফেব্রুয়ারি ২০ কোটি ৯০ লাখ ডলার, ১০ ফেব্রুয়ারি ১৭ কোটি ১০ লাখ ডলার, ২২ ফেব্রুয়ারি ১২ কোটি ৩০ লাখ ডলার, ২৪ ফেব্রুয়ারি আট কোটি ৭০ লাখ ডলার, ২ মার্চ দুই কোটি ৫০ লাখ ডলার, ১৬ এপ্রিল পাঁচ কোটি ডলার, ৪ মে তিন কোটি ডলার, ৫ মে পাঁচ কোটি ডলার, ১১ মে চার কোটি ৫০ লাখ ডলার, ১২ মে দুই কোটি ডলার, ১৩ মে দুই কোটি ৫০ লাখ ডলার, ১৪ মে চার কোটি ডলার, ১৮ মে ১০ কোটি ডলার, ১৯ মে আট কোটি ৫০ লাখ ডলার, ২০ মে সাত কোটি ডলার, ২১ মে ১০ কোটি ডলার, ২৩ মে ছয় কোটি ডলার, ১ জুন ৫ কোটি ৪০ লাখ ডলার এবং ২ জুন ২ কোটি ২০ লাখ ডলার কেনা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com