1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিরাপত্তা দেয়ার স্থান হালিশহর থানার দেয়াল ও মহেশ খালের গার্ড ওয়াল আজ মৃত্যুকূপ

  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬, ১০.২৫ এএম
  • ১৬০ Time View

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হালিশহর থানা অন্যতম প্রধান মহেশ খালের রাস্তার পাশ দিয়ে ফইল্যাতলি বাজার, স্কুল সহ শহরে যাবার জন্য অতি গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এই রাস্তার পাশে থাকা হালিশহর থানার গার্ড ওয়াল বেকে ঝুকে পড়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, যে কোন সময় যে কারো জীবনের আশংকার ঝুঁকি হয়ে গেছে।

একদিকে হালিশহর থানার গার্ড ওয়াল ধসে পড়ার আতংক অন্য দিকে মহেশ খালের গার্ড ওয়াল রাস্তার লেবেল থাকায় আসা যাওয়া গাড়ি নিরাপত্তাহীন ভাবে চলাচল করে, ইতিমধ্যে প্রচুর গাড়ী ও সাধারণ যাত্রী মহেশ খালে পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জনগণের নিরাপত্তা দেয়ার স্থান হালিশহর থানার দেয়াল আজ মৃত্যুকূপে পরিণত হয়েছে। একদিকে রাস্তার অবস্থা যেমন বেহাল দশা তার সাথে হালিশহর থানার গার্ড ওয়ালের অবস্থা ও ভয়াবহ, যে কোন সময় পড়ে যাবে এমন অবস্থা ,দেয়াল তার নিজস্ব অবস্থান থেকে প্রায় তিন ফিটের মত ঝুলে গিয়ে মারাত্মক ঝুঁকি আর ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। দেয়ালে বড় ফাটল সহ প্রায় তিন ফিটের মত বেকে ঝুলে গিয়ে ধসে পড়ার আশংকা, যা বর্তমানে ভারী বর্ষণ বা ঝড়ের সময় এই ঝুঁকি আরও বহুগুণ বেড়ে গেছে।বর্তমানে ঝুকির মাত্রা বেড়ে গিয়ে ভয়াবহ মারাত্মক আকার ধারন করেছে। বি ব্লকে অবস্থানরত প্রত্যেক লোকের নিরাপদ সড়ক এই রাস্তা, যা আজ মরন ফাদ। স্কুল বাজার বা শহরে যাবার জন্য এই রাস্তা এলাকা বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশে পাশে বিকল্প আর নিরাপদ সংযোগ না থাকায় এই রাস্তা সবার জন্য সহজ আর নিরাপদ। অথচ আর এই সড়ক মৃত্যু ফাদে পরিনত হয়ে এমন ঝুঁকি অবস্থায় প্রতিদিন সবাইকে আসা যাওয়া করতে হচ্ছে।

এলাকা বাসি স্থানীয় সামাজিক গণমাধ্যমে প্রতিনিয়ত এই অভিযোগ দিয়ে আসছেন, কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কোন আশার বাণী পাচ্ছেন না।

দ্রুত তাৎক্ষণিকভাবে পদক্ষেপগুলো গ্রহণ করতে ও বিকল্প নিরাপদ আশ্রয় তৈরি সহ ঝুঁকিপূর্ণ দেয়ালের আশেপাশে ঘেরাও করে সতর্কবার্তা দিয়ে তার পাশাপাশি এই ঝুকিপূর্ণ দেয়াল ভেংগে রাস্তা মেরামত ও মহেশ খালের গার্ড ওয়াল উচু করে সব মানুষের জান মালের নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনতে এলাকা বাসীর দীর্ঘদিনের দাবী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com