1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

​”যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে,” মোঃ বাশার আজাম

  • আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ১১.৫৮ এএম
  • ১৯৩ Time View

মোঃ বাশার আজাম (আহ্বায়ক, রাঙ্গামাটি সদর উপজেলা, ছাত্রদল)
​ক্যালেন্ডারের পাতা ঘুরে আবারও সেই রক্তঝরা ৩০ মে। এই দিনটি এলেই যেন বাংলার আকাশ ভারী হয়ে ওঠে, থমকে যায় প্রতিটি দেশপ্রেমিকের হৃদস্পন্দন। ৪১ বছর বয়সের এক টগবগে রাষ্ট্রনায়ককে সেদিন ঘাতকের বুলেট শুধু কেড়ে নেয়নি, বিদ্ধ করেছিল এক সদ্য স্বাধীন জাতির আত্মাকে।

​হে কালজয়ী মহানায়ক,
আমরা সেই প্রজন্ম, যাদের আপনাকে নিজ চোখে দেখার সৌভাগ্য হইনি।
কিন্তু আমরা শুনেছি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা আপনার সেই বজ্রকণ্ঠের গল্প, যে কণ্ঠ একদিন দিশেহারা জাতিকে দিয়েছিল মুক্তির মন্ত্র।
ধ্বংসস্তূপ থেকে পরম মমতায় আপনি গড়ে তুলেছিলেন এক নতুন বাংলাদেশ।

​ঘাতকেরা ভেবেছিল আপনাকে মুছে দেবে। কিন্তু তারা জানতো না, বাংলার ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি ধূলিকণায়, প্রতিটি মেহনতি মানুষের ঘামে আর কোটি তরুণের শিরায় শিরায় আপনি মিশে আছেন এক অবিনাশী আদর্শ হয়ে। আজ আপনার শূন্যতা আমাদের কেবল কাঁদায় না, আমাদের বুকের ভেতর জ্বালিয়ে দেয় প্রতিবাদের এক অদম্য বারুদ।

​বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বপ্নদ্রষ্টা-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে একবুক হাহাকার আর অশ্রুসিক্ত বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

​আপনি ঘুমাচ্ছেন প্রিয় নেতা, কিন্তু আপনার রেখে যাওয়া সবুজ পতাকাটি আজও আমরা বুক দিয়ে আগলে রেখেছি। যতোদিন এই বাংলায় একটি নদী বইবে, একটি পাখি উড়বে, ততোদিন আপনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ের মণিকোঠায়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মোঃ বাশার আজাম আহ্বায়ক, রাঙ্গামাটি সদর উপজেলা ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com