1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
চামড়া খাত হতে পারে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প ​”যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে,” মোঃ বাশার আজাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাজাই মং মারমা ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য আজ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী বিশ্বকাপের ২৬ সদস্যের দল প্রকাশ করল আর্জেন্টিনা ঈদের আগে ২৩ দিনেই দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পটুয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ আমিন বাজারের চামড়া বিক্রয়কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাজুড়ে কোরবানির ব্যস্ততা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাজাই মং মারমা

  • আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ১১.৫৩ এএম
  • ৭৭ Time View

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার: বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন(সাজাই মং মারমা) সিনিয়র সহ-সভাপতি, কাউখালী উপজেলা বিএনপি।

নির্বাহী সদস্য, রাঙ্গামাটি জেলা বিএনপি।
শনিবার ( ৩০ মে)২৬ খ্রিঃ শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে (সাজাই মং মারমা)শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় সব সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান নেন।

মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা করেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এরপর বাংলাদেশের জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েন, তিনি নিজে স্বাধীনতা যুদ্ধের ময়দানে বিরচিত ভূমিকা এবং একটি গণতান্ত্রিক নতুন রাষ্ট্র নির্মাণে তার অনবদ্য অবদানের কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশি- বিদেশি চক্রান্ত কারীরা কখনো মেনে নিতে পারেনি।

এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার মধ্যদিয়ে দেশবাসী একজন মহান দেশপ্রেমিককে হারায়। তবে চক্রান্তকারীরা যতোই চেষ্টা করুক, কোন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তিনি বিস্মৃত হন না, বরং নিজ দেশের জনগনের হৃদয়ে চিরজাগরক হয়ে অবস্থান করেন।

উল্লেখ্যঃ জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহন করেন।
১৯৮১ সালের ৩০ মে শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুরায় জন্মগ্রহন করেন জিয়াউর রহমান। মাত্র ৪৫ বছর বয়সেই তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের গুলিতে প্রাণহারান।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান বীর উত্তম।আজ বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে জয়লাভ করে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসীন।

পরিশেষে (সাজাই -মং মারমা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং জিয়াউর রহমানের পরিবারের সকলের জন্য দেশবাসির কাছে দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com