1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

মাদক-মামলা থেকে মুক্ত শাহরুখপুত্র

  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২, ৪.৩৪ পিএম
  • ২১৮ Time View

মাস কয়েক আগে মুম্বইয়ে একটি প্রমোদতরির পার্টি থেকে গ্রেপ্তার করা হয়েছিল আরিয়ান খানকে। তার বিরুদ্ধে মাদক নেওয়া এবং বিক্রির অভিযোগ আনা হয়েছিল। ওই জাহাজ থেকে বহু ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল নারকোটিক ব্যুরোর মুম্বাই শাখা।

শাহরুখ পুত্র গ্রেপ্তার হওয়ায় তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। রাজনীতির কারবারিরাও পক্ষে-বিপক্ষে যুক্তি সাজাতে থাকে। বস্তুত, এই ঘটনায় ধর্মীয় রাজনীতির ছাপও দেখতে পান বহু বিশেষজ্ঞ। ওই পর্বে প্রায় তিন সপ্তাহ জেলে থাকতে হয় শাহরুখপুত্রকে। জেলে তার সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান। তবে আদালতে আরিয়ান খান স্পষ্ট জানান, এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। ২৩ বছরের আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি বলে আদালতের কাছে দাবি করেন তার আইনজীবী।

রাজনীতির মহলে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক চলতে থাকে। যে অফিসার আরিয়ানকে গ্রেপ্তার করেছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়। মুম্বই ব্রাঞ্চের হাত থেকে মামলাটি সরিয়ে দেওয়া হয় নারকোটিক ব্যুরোর দিল্লি ব্রাঞ্চের কাছে।

শুক্রবার মামলাটির চার্জশিট আদালতের কাছে পেশ করে নারকোটিক ব্যুরো। সেখানে ১৪ জনের বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। আরিয়ানসহ ছয়জনের নাম সেখানে নেই। নারকোটিক ব্যুরো জানিয়েছে, আরিয়ানের কাছে মাদক ছিল, এমন তথ্য তারা দেখাতে পারেনি।

তাহলে কি ফাঁসানোর চেষ্টা হয়েছিল আরিয়ানকে? শুক্রবার নতুন করে সে প্রশ্ন সামনে এসেছে।

সূত্র: ডিডাব্লিউ, পিটিআই, এএনআই

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com