1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা

‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ সেবা চালু করেছে এপেক্স

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩.৩৩ পিএম
  • ২২৮ Time View

[ঢাকা, ২০ মে ২০২৬] দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু করেছে। ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা সহজ করতে এবং বছরজুড়েই ক্রেতাদের জন্য সেবার মান বৃদ্ধিতে ইএমআই সুবিধাসহ এই ডিজিটাল উদ্যোগগুলো চালু করেছে এপেক্স।    

নতুন এ সেবার ফলে ক্রেতাদের এখন আর ডেলিভারির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না, আবার দিতে হবে না বাড়তি কোন ডেলিভারি ফি। ক্রেতারা সহজেই এপেক্সফোরইউ ওয়েবসাইট থেকে তাদের পছন্দের জুতা নির্বাচন করে অনলাইনে অর্ডার প্লেস করতে পারবেন এবং নিজেদের সুবিধামত যেকোনো সময়ে নিকটবর্তী এপেক্স শো-রুম থেকে তা সংগ্রহ করতে পারবেন। এই সেবার মাধ্যমে ক্রেতা ঘরে বসেই জানতে পারবেন যে তার পছন্দের জুতা স্টকে আছে কি না। পাশাপাশি, কীভাবে ও কখন পণ্য সংগ্রহ করবেন তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ক্রেতাদের ওপর; একইসাথে, থাকছে না ডেলিভারির জন্যও দীর্ঘ অপেক্ষা।

উৎসবের কেনাকাটার শেষ মুহূর্তের চাপ কমাতে এপেক্স নিয়ে এসেছে নতুন ‘এক্সপ্রেস ডেলিভারি’ সেবা। এই এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে কোন পণ্য সকাল সাড়ে ১১টার অর্ডার করা হলে, তা ওই দিনই ক্রেতাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। আর সাড়ে ১১টার পরে অর্ডার করা হলে, অর্ডারটি পরের দিন পৌঁছে যাবে। সেবা পরিচালনায় সর্বোচ্চ মান নিশ্চিতের পাশাপাশি স্বয়ংক্রিয় লজিস্টিকস ব্যবহার করায়, দ্রুত ডেলিভারি নিশ্চিতের পাশাপাশি এ সেবায় ভুলের সুযোগ নেই বললেও চলে। এপেক্স ফুটওয়্যার প্রাথমিকভাবে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এলাকায় এই সেবাটি চালু করেছে। তবে খুব শীঘ্রই সারা দেশে এই সেবা সম্প্রসারণ করা হবে।

এছাড়াও, ক্রেতারা যেন সম্পূর্ণ নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন, এজন্য এপেক্স আরও নিয়ে এসেছে ‘ওপেন বক্স ডেলিভারি’ সুবিধা। এ সুবিধার মাধ্যমে ক্রেতারা ডেলিভারিম্যানের সামনেই জুতা পরে সাইজ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। পাশাপাশি, ৫ হাজার টাকার বেশি কেনাকাটা করলে থাকছে স্বাচ্ছন্দ্যদায়ক ইএমআই সুবিধাও।

নতুন সেবা উন্মোচনের বিষয়ে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির বলেন, “আমরা চাই সবসময়ই যেন জুতা কেনার প্রতিটি ক্ষেত্রে ক্রেতাদের সময়ের ওপর তাদের নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। ‘বপিস’ সেবার আওতায় ক্রেতারা অনলাইনে পছন্দের জুতা বুক করে তাদের সুবিধাজনক সময়ে নিকটবর্তী আউটলেট থেকে তা সংগ্রহ করতে পারবেন। আর আমাদের স্বয়ংক্রিয় ‘এক্সপ্রেস ডেলিভারি’ -এর মাধ্যমে সকাল সাড়ে ১১টার আগে অর্ডার করা পণ্য ওই দিনই ক্রেতাদের ঠিকানায় পৌঁছে দেয়া হবে।”

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, ফিরোজ মোহাম্মদ বলেন- “ক্রেতাদের জীবন সহজ করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা শুধু ফুটওয়্যার বিক্রি করছি না বরং, এই সেবাগুলোর মাধ্যমে কেনাকাটার পুরো প্রক্রিয়াটিকে ক্রেতাদের জন্য সহজ ও ঝামেলামুক্ত করে তুলছি। আমরা চাই, ক্রেতাদের যেন ডেলিভারির জন্য অপেক্ষা না করতে হয়; পাশাপাশি, তারা যেন বর্তমানে ও ভবিষ্যতে আত্মবিশ্বাসের সাথে পথ চলতে পারেন আমাদের সাথে।”

ঈদ উপলক্ষে চালু করা ‘বপিস’ ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ উভয় সেবাই এপেক্সে স্থায়ী সেবা হিসেবে যুক্ত হচ্ছে। ফলে, ঈদের মত ব্যস্ত মৌসুমে কেনাকাটায় ক্রেতাদের মূল্যবান সময় যেমন বাঁচবে, তেমনি অন্যান্য সময়ও যানজট কিংবা দিনের পর দিন অপেক্ষা করার ঝামেলা ছাড়া বছরজুড়েই তারা উপভোগ করবেন দ্রুতগতির ডেলিভারি সুবিধা, যা ভবিষ্যতে এপেক্সের দেশজুড়ে রিটেইল কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com