1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২.৩৭ পিএম
  • ৬২ Time View

এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার অভিযুক্তরা। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় সচেতন মহল। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিহত রুহুল আমিন এর ছেলে সাংবাদিক রফিক জানান, গত ২০ এপ্রিল পূর্ব পরিকল্পিতভাবে মানসিক ও শারিরীক হেনস্থার মাধ্যমে তার পিতাকে হত্যা করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত মামলার মূল আসামিদের আটক করতে পারেনি পুলিশ। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

আসামিরা হলো সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারা দক্ষিন ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত: কাজী সুরুজ মিয়ার ছেলে (ফিরিঙ্গির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের) শিক্ষক আব্দুর সাত্তার মাষ্টার ও মৃত:কাজী আলী আকবরের ছেলে ( পিপুলিয়া কলেজের শিক্ষক) কাজী বিল্লাল হোসেন (খোকন)।

সাংবাদিক রফিক অভিযোগ করে বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ এতদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা ন্যায়বিচার চাই। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহতের স্বজনরা জানান, পরিবারের সদস্যরা এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি। বিচারহীনতার আশঙ্কায় তারা উদ্বিগ্ন।
স্থানীয় বাসিন্দারা বলেন, একটি হত্যা মামলার আসামিরা দীর্ঘ সময় ধরে গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে।

আসামি আব্দুর সাত্তার মাষ্টার এর সম্পর্কে জানতে চাইলে সদর দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম ইকবাল বলেন, আব্দুস সাত্তার মাস্টারের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে আমি জানতে পেরেছি। এই শিক্ষক কোন ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছে স্কুলে, আমার উপজেলা সহকারি শিক্ষা অফিসার স্কুল পরিদর্শন করে হাজিরা খাতায় লাল কালি দিয়ে অনুপস্থিত দেখানো হয়েছে।কোন প্রকার ছুটি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকায় আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম। জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

নিহতের পরিবার সরকারের নিকট এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com