1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

এবার কাওয়াসাকির ই-বাইক আসছে বাজারে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১.১৫ পিএম
  • ২০৯ Time View

বাইকের জগতে জনপ্রিয় এক নাম কাওয়াসাকি। জাপানি বাইক নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মাঝে কাওয়াসাকি এখন রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এর নতুন নতুন ফিচার মিটিয়ে যাচ্ছে বাইকপ্রেমীদের নানা রকমের চাহিদা। পাশাপাশি স্পোর্টস বাইক সেগমেন্টেও এক অন্যতম নাম এই কাওয়াসাকি। এসবের পর এবার বৈদ্যুতিক বাইকের জগতে নাম লেখাতে চলেছে সংস্থাটি।

পরিবেশ বাঁচাতে ছোট-বড় সব সংস্থাই বৈদ্যুতিক যানবাহনকে আঁকড়ে ধরেই ব্যবসা বাড়াতে চাইছে। তেমনই এবার বাজার এই প্রথম ইলেকট্রিক বাইক আনতে চলেছে জাপানের বিখ্যাত টু-হুইলার নির্মাতা কাওয়াসাকি। আগামী ৭ জুন একটি নতুন বৈদ্যুতিক বাইক আনতে চলেছে সংস্থাটি।

খবর মোটরবিমের।

একটি টিজার ভিডিও প্রকাশ করেছে কাওয়াসাকি। সেখানে কেমন ধরনের বাইক উন্মোচিত হবে, তা নির্দিষ্টভাবে বলা হয়নি। তবে টিজারে সেটি ছোটদের জন্য ইলেকট্রিক মোটোক্রস বাইক হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে গত বছরই কাওয়াসাকি সংস্থাটি ঘোষণা করেছিল যে, ২০৩৫-এর মধ্যে তাদের সব বাইক বৈদ্যুতিকে রূপান্তরিত হবে। সেগুলো হয় সম্পূর্ণরূপে ব্যাটারিতে অথবা হাইব্রিড শক্তিতে পরিচালিত হবে।

এদিকে বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, কাওয়াসাকির আপকামিং ইলেকট্রিক বাইকের নাম হতে পারে ইলেকট্রোড (Elektrode)। কারণ এরই মধ্যে এই নামে আন্তর্জাতিক বাজারে ট্রেডমার্ক দাখিল করেছে কাওয়াসাকি।

গত বছরের শেষে নিনজা ৩০০ স্পোর্টস বাইকের আদলে একটি ইলেকট্রিক মোটরসাইকেল তৈরি করে খবরের শিরোনামে এসেছিল কাওয়াসাকি। এছাড়াও নিনজা ৪০০-এর মতো প্যারালাল টুইন ইঞ্জিনযুক্ত ও টিউবুলার স্টিল ফ্রেম আছে, এমন নতুন হাইব্রিড বাইকের জন্য পেটেন্ট জমা দিয়েছিল সংস্থাটি। যাতে ব্যবহার করা হবে একটি বড় মোটর। যাই হোক আর কিছুদিনে অপেক্ষা বাইকপ্রেমীদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com