
ঢাকা: রাজধানীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “কুমিল্লা ডিভিশনাল ক্লাব”। এ উপলক্ষে ২৭ এপ্রিল ২০২৬ সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী মু. নজরুল ইসলাম তামিজী। এতে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে মু. নজরুল ইসলাম তামিজীকে এবং সদস্যসচিব করা হয়েছে ড. ফোরকান উদ্দীনকে। যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন হাজী মো. জিয়াউদ্দিন, কবি মু. আবু তাহের, প্রকৌশলী মো. রাহাদ উজ্জামান ও ড. আবদুল আলীম।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ সালাউদ্দিন ভূইয়া, প্রকৌশলী মো. জসিম উদ্দিন, আলহাজ্ব মো. বিল্লাল হোসেন, অধ্যাপক নায়লা ইসলাম,মাহমুদুল হক মজুমদার,কামরুজ্জামান জনি,প্রকৌশলী সফিউল আযম, মোহাম্মদ নাজমুল হাসান, কবি বাপ্পী সাহা, কবি তাহেরা খাতুন, মিজানুর রহমান মিজান প্রমুখ। সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন কবি রলি আক্তার, কবি আর মুজিব, কবি সাইফ সাদী।
সভাপতির বক্তব্যে মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “কুমিল্লা ডিভিশনাল ক্লাব কেবল একটি সংগঠন নয়—এটি হবে ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যেখানে কুমিল্লা অঞ্চলের মানুষ তাদের শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধকে লালন ও বিকশিত করতে পারবেন।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্লাবটি কুমিল্লা বিভাগের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক বিকাশ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করতেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপস্থিত অতিথিরা নবগঠিত ক্লাবটির সফলতা কামনা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply