1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎

  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১.১৭ পিএম
  • ২১৬ Time View

‎ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি: ‎সুন্দরবন থেকে ডাকাতির শেষে অবকাশ যাপনে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে কোস্ট গার্ডের জালে ধরা পড়েছে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে সুন্দরবনের গহীনে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড।

‎কোস্ট গার্ড’র মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনের সকল বনদস্যুর বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুইটি বিশেষ অভিযান চালানো হচ্ছে।

‎এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয়বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়েছে।

‎সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা (৩৫) গত ১৩ এপ্রিল সুন্দরবন থেকে উঠে বাগেরহাটের রামপালের শুকদারা বাজার সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎতে আসেন। এরপর কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গত ২০ এপ্রিল রাতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎পরবর্তীতে আটককৃত ডাকাতকে নিয়ে অভিযান চালিয়ে ২১ এপ্রিল মধ্যরাত ২টায় মোংলার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকার বনের ভিতরে মাটির নিচে লুকিয়ে রাখা ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করা হয়।

‎আটককৃত ডাকাত মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাটের রামপালের বাসিন্দা। সে দীর্ঘদিন ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিল। জব্দকৃত অস্ত্র-গুলি ও আটককৃত ডাকাতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com