মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুইদিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি মোটরসাইকেল ক্রেতাদের বীমা সুবিধা দিতে হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স

লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, লুটপাটের পর পীর হত্যার করছে যুদ্ধাপরাধীচক্র ও তাদের সমর্থকগোষ্ঠি। এরা বাংলাদেশ বিরোধী-ধর্ম বিরোধী-মানবতা বিরোধী। এদেরকে বিএনপি সরকার আইনের আওতায় এনে বিচার না করলে সারাদেশে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলবে। ২০ এপ্রিল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মাজার-খানকায় হামলার প্রতিবাদ ও কুষ্টিয়ার পীর শামীম জাহাঙ্গীরসহ সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, পীর-আউলিয়ার বাংলাদেশে আজ জেকে বসেছে ধর্ম বিরোধী কিন্তু ধর্মের লেবাসধারীরা। যারা দেশপ্রেম ঈমানের অঙ্গ বিশ্বাস করে না বলেই একাত্তরে বাংলাদেশের বিরোধীতা করেছিলো এবং ২০২৪ সালে এসে একাত্তরের বিরুদ্ধে একটা আন্দোলন দাঁড় করিয়ে নাম দিয়েছে ‘৩৬ জুলাই।’ তারা বলছে- ‘যেখানে জুলাই, সেখানে একাত্তরের দরকার নাই।’ এরাই পীরদেরকে হত্যা করছে, মাজার লুটপাট করছে, মানুষকে পুড়িয়ে মারছে আবার লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দিচ্ছে। সরকার যদি ধর্ম-মানবতা বিরোধীদের বিচার না করে; তাহলে সম্মিলিতভাবে ‘তৌহিদী জনতা’র আড়ালে লুকিয়ে থাকা ধর্ম-মানবতা-শিক্ষা-সভ্যতা বিরোধীদেরকে প্রতিহত করবে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা।

বাংলাদেশ তরিকত এ ইসলামের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য মুফতি আল্লামা আসাদুজ্জামান, নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সুফি আব্দুর রহমান খান, মাওলানা তৌহিদুল ইসলাম, মুফতি আইনুদ্দীন, আল্লামা সুলতান শাহ নক্সবন্দী, জাকির সওদাগর, আবুল কালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS