1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

উত্তর কোরিয়ায় ফের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ৭.৫১ পিএম
  • ৩০৬ Time View

উত্তর কোরিয়া আবারও তিনটি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এদিকে জাপান বলছে, তারা দুইটির সন্ধান পেয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে এই পরীক্ষাগুলো করা হয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর যুগ্ম সেনাপ্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উত্তর কোরিয়ার পূর্বদিকের সমুদ্রে পর পর তিনটি মিসাইলের পরীক্ষা করা হয়। সমুদ্রে গিয়ে আঁছড়ে পড়ে মিসাইলগুলো। প্রপেলার লাগানো মিসাইলগুলো দেখে মনে করা হচ্ছে, ওইগুলি ব্যালেস্টিক মিসাইল। জাপানের প্রশাসন জানিয়েছে, তারা দুইটি মিসাইল ট্র্যাক করতে পেরেছে।

চলতি বছরে সবচেয়ে বেশি মিসাইল পরীক্ষা করছে উত্তর কোরিয়া। আমেরিকার নিষেধাজ্ঞার জবাবে তারা একাজ করছে বলে বিশেষজ্ঞদের অনুমান। তবে বুধবারের মিসাইল পরীক্ষা আরো তাৎপর্যপূর্ণ, কারণ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন দক্ষিণ এশিয়ায়। দুইদিন দক্ষিণ কোরিয়া সফর করে মঙ্গলবারই তিনি জাপানে পৌঁছেছেন কোয়াড বৈঠকে অংশ নিতে।

বিশেষজ্ঞদের বক্তব্য, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে উত্তর কোরিয়া অন্তত ১৭টি ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা করেছে। গত কয়েকবছরের মধ্যে যা সর্বোচ্চ।

এদিকে এই প্রথম করোনার কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। মে মাসের গোড়ায় প্রথম করোনা আক্রান্তের কথা সরকারি সংবাদমাধ্যম প্রকাশ করেছে। তবে এখন সেখানে আক্রান্তের সংখ্যা কত তা স্পষ্ট নয়। দেশে করোনা পরীক্ষার ব্যবস্থাও যথেষ্ট নয় বলে জানা গেছে। ফলে জ্বর হলেই ধরে নেওয়া হচ্ছে রোগীর করোনা হয়েছে। সংখ্যাটি একলাখের উপর বলেই মনে করা হচ্ছে। তবে উত্তর কোরিয়া জানিয়েছে, করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ জনের। যদিও এই সংখ্যার সত্যতা নিয়ে প্রশ্ন আছে।

সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com