1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০.৩০ পিএম
  • ১৮৮ Time View

২০২৫ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে বোর্ড অব ডিরেক্টরস। সভায় ২০২৫ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়, যার মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

তথ্য অনুসারে, ২০২৫ সালের সমাপ্ত বছরে ব্যাংকের নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ। এ সময়ে নিট মুনাফা হয়েছে ৯১০ কোটি টাকা, যা গত বছরের (২০২৪) একই সময়ে ছিল ৭৩২ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৮৪ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬.৩১ টাকা।

বছর শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৪০.০০ টাকা এবং ৫৮.০৭ টাকা।

ডিসেম্বর, ২০২৫-এ সমাপ্ত বছরে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৬৪,৮৯০ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ১৮.০৭ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চর মধ্যে।

সভায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ মে, ২০২৬ তারিখ নির্ধারণ করা হয় এবং রেকর্ড ডেট ২৮ এপ্রিল, ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com