1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

সমাজসেবা ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য আনুষা বেলায়েত দৈনিক আজাদ বাণী স্টার অ্যাওয়ার্ড পেলেন

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১২.০৭ পিএম
  • ১৬১ Time View

৪ এপ্রিল ২০২৬, শনিবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি হলে দৈনিক আজাদ বাণীর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজাদ বাণী’র প্রকাশক ও সম্পাদক লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক সৈয়দ দিদার বখত। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক-ছাত্র-শিক্ষক জাতীয় মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনুষা বেলায়েত,  দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক কবি অশোক ধর, নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা)’র চেয়ারম্যান যুবরাজ খান, ব্রেন্ড এন্ড লাইফ হসপিটাল এর নির্বাহী পরিচালক মোঃ ফখরুল হোসেন,  মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম মনির, নিউজ ফেয়ার এর প্রকাশক ও সম্পাদক টি কে আজাদ। স্বাগত বক্তব্য রাখেন  শফিক উদ্দিন অপু।

সভায় সমাজসেবা ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য জুলাই যোদ্ধার মা এবং অভিভাবক-ছাত্র-শিক্ষক জাতীয় মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনুষা বেলায়েতকে দৈনিক আজাদ বাণী স্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com