শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৫ Time View

গতকাল ২রা এপ্রিল, বৃহস্পতিবার আগ্রাসী মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী অসহায় ইরানী জনগণকে সহায়তায় বিশ্বাসী দেশপ্রেমিক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়, ২৭/১১/১/এ তোপখানা রোড সেগুনবাগিচা ৩য় তলা, ঢাকা-১০০০ বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট এর কার্যালয়ে। সভায় ইরান সহায়তা বাংলাদেশ কমিটি নামক একটি কমিটি গঠন করা হয়। বাংলাদেশের সাম্যবাদী দল এর সাধারণ সম্পাদক এস এম হানিফুল কবিরের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বাংলাদেশের স্বাধীণতা পার্টির সভাপতি আব্দুল গফুর মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ এ এম ফয়েজ হোসেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শামসুল আলম, স্বদেশ পার্টির সভাপতি রফিকুল ইসলাম মন্টু, গণমুক্তি পার্টির সভাপতি আব্দুল মোনেম, মুসল্লি কমিটির সভাপতি আমির আলী হাওলাদার, সাম্যবাদী দলের নেতা কাজী মোস্তফা কামাল, সাম্যবাদী দলের নেতা তাজুল উল্লাহ ফারুক, ভাসানী জনশক্তি পার্টির নেতা কমরেড বাবুল বিশ্বাস, জাতীয় শ্রমিক পার্টির নেতা রাশেদুল ইসলাম, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান প্রফেসর ড. এ আর খান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতা জাফর হোসেন, নয়াগণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন-অর-রশিদ, গ্রীণ পার্টির সভাপতি রাজু আহমেদ খান, সাম্যবাদী দলের যুগ্ম সম্পাদক এম এম ওবায়দুল্লাহ জয়, নারীনেত্রী এলিজা রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কমরেড অপু, মহিম উদ্দিন মহিন, সাংবাদিক মনোজ বড়ুয়া, আফজাল ওয়ার্সীসহ ২৫টি সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত সকল দলের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠিত হয়। সমন্বয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুল গফুর মিয়াকে দায়িত্ব দেয়া হয় এবং এম এম ওবায়দুল্লাহ জয়কে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় সকলে আগামী সোমবার ৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। উক্ত সমাবেশে সকলকে উপস্থিত থেকে  সমাবেশ সফল করার জন্য আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS