শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত

লিটন পাঠান
  • আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম এ আদেশ জারি করেন। জানা গেছে, উপজেলার শিমুলঘর হাসপাতাল সংলগ্ন মাঠে আগামীকাল শনিবার (২৮ মার্চ) একই সময়ে দুটি পৃথক সংগঠন শিমুলঘর নূরে মদিনা গাউছিয়া যুব সংগঠন এবং শিমুলঘর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ সম্মেলনের আয়োজন করে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে। আদেশ অনুযায়ী, পাঁচ বা ততোধিক লোকের সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, মাইকিং, লাঠিসোটা বা অস্ত্র বহনসহ যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উভয় সংগঠনের নির্ধারিত সম্মেলন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম জানান, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে কাজ করছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে বিষয়টি জনগণকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS