1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
লভ্যাংশ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লভ্যাংশ ঘোষণা করেছে আরডি ফুড সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে পর্দা নামলো দেশের দ্বিতীয় নবায়নযোগ্য জ্বালানি উৎসবের স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩০তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৫তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ৬২তম বোর্ড সভা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ ব্যাংক ঘোষিত পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে টাউন হল সভা ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ ভৈরবে কাপড় ব্যবসায়ীকে অপহরণ করে পরকীয়ার নাটক সাজানোর মামলায় প্রধান অভিযুক্ত কারাগারে

সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন

  • আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০.৪৩ পিএম
  • ২৪০ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল ফিতর পূর্ববর্তী সর্বশেষ কার্যদিবস সোমবার (১৬ মার্চ) মূল্য সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে গত দিনের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৯ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৬০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫২৩ কোটি ৫৪ লাখ ।

এদিন ডিএসইতে মোট ৩৮৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৩ টি কোম্পানির, বিপরীতে ৭৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com