1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০.২২ পিএম
  • ১৫২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার অনুষ্ঠিত সংগঠনটির ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হলেন এবং আগামী ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এমটবের নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে, ভাইস প্রেসিডেন্ট গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং পরিচালক হিসেবে রয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী। এমটবের মহাসচিব পরিচালক (অব.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার সভাটি সঞ্চালনা করেন।

সভায় এমটবের সদস্য ও সহযোগী সদস্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা উ জি (জেসন), বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম এবং টেলিটকের ডিএজিএম লুৎফুল্লাহিল মজিদ।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে জিয়াদ সাতারা বলেন, এমন এক সময়ে এমটবের দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়ে তিনি অভিভূত, যখন মোবাইল টেলিযোগাযোগ খাত বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই শিল্প দেশের প্রতিটি নাগরিকের সঙ্গে যুক্ত এবং একটি স্মার্ট ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সবাই প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থা এবং শিল্পের অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের মাধ্যমে এই খাতের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা হবে। জনগণের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা পূরণ এবং উদ্ভাবনের অনুকূল পরিবেশ সৃষ্টি করাই হবে সংগঠনটির মূল লক্ষ্য। একই সঙ্গে সংযোগ ব্যবস্থার সম্প্রসারণ অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শিল্পটির অবদান আরও জোরদার করা হবে।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, নবনির্বাচিত সভাপতি ও পরিচালকদের নেতৃত্বে বাংলাদেশের মোবাইল টেলিযোগাযোগ খাতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং দেশের ডিজিটাল অর্থনীতি রূপান্তরে এই শিল্পের ভূমিকা আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ দেশের মোবাইল টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী শিল্প সংগঠন। জাতীয় ডিজিটাল ও অর্থনৈতিক লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এই খাতের প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করাই সংগঠনটির প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com