1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১১.০৫ পিএম
  • ২৫২ Time View

আবুল কাশেম রুমন,সিলেট ব্যুরো : সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব সিলেট সিসিকের নেই কোন ভূমিকা। নিরব ভূমিকায় নগরবাসীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতি মধ্যে বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’ (সিকস), ‘সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’ ও ‘সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশন প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাস চলায় ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল। কিন্তু মশার চরম উপদ্রবে নগরবাসী দিনে ও রাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন। মশা নিধনে সিটি কর্পোরেশনের বর্তমান কার্যক্রমকে ‘আইওয়াশ’ ও  লোক দেখানো’ হিসেবে অভিহিত করে বলা হয় সংগঠন থেকে, ফগার মেশিনের মাধ্যমে  যে ধোঁয়া দেওয়া হচ্ছে তা মশা নিধনে সম্পূর্ণ অকার্যকর। অভিযোগ করা হয়, মেয়াদোত্তীর্ণ ও অকার্যকর ওষুধের ফলে মশা না মরলেও ড্রেনের তেলাপোকা ও ইঁদুর মরছে, যা সাধারণ মানুষের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

‘সিলেট কল্যাণ সংস্থার উদ্যগো সমাবেশে বক্তারা বলেন, মশার উপদ্রব থেকে বাঁচতে নগরবাসী কয়েল, স্প্রে ও বিভিন্ন বিষাক্ত সামগ্রী ব্যবহার করছেন, যা শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক ক্ষতিকর। ডেঙ্গু, ম্যালেরিয়া ও ইয়ালো ফিভারের মতো প্রাণঘাতী  রোগের ঝুঁকি বাড়ছে। অথচ সিটি কর্পোরেশন শীতের শেষে এসে দায়সারা কার্যক্রম চালাচ্ছে।

তারা অনতিবিলম্বে মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাস্তবভিত্তিক ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় ও বিভাগীয় সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, চিত্ত রঞ্জন দাস, এডভোকেট মুহাম্মদ কামাল মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com