বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পোশাক খাতে বকেয়া নগদ সহায়তায় ২,৫০০ কোটি টাকা বরাদ্দ নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিল বিএসইসি তিন মাসে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক ২০২৬-২৭ বাজেটে ব্যবসায়ীদের প্রস্তাব চাইল জাতীয় রাজস্ব বোর্ড এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক এআইভিত্তিক ভবিষ্যৎ গড়ার বার্তা ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে এবি ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ভৈরবে ১২ কেজি গাঁজাসহ তিন নারী আটক 

তিন মাসে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৭ Time View

ব্যাংক খাতে খেলাপি ঋণে লাগাম এসেছে। এই ঋণ তিন মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু বিতরণকৃত ঋণের তুলনায় খেলাপির হার এখনও উদ্বেগজনক পর্যায়ে আছে। গত বছরের শেষ তিন মাসে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা। গতকাল সোমবার (২ মার্চ) রাতে বাংলাদেশ ব্যাংক-এর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশেষ পুনঃতফসিল ও আদায় জোরদারের ফলে গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কমে পাঁচ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকায় নেমেছে। মোট ঋণের যা ৩০ দশমিক ৬০ শতাংশ। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ছয় লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। যা ছিল মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। গত বছরের শেষ তিন মাসে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা। অবশ্য গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ এক বছর আগের তুলনায় দুই লাখ ১১ হাজার ৪৫২ কোটি টাকা বেশি।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের (২০২৫ সাল) ৩১ ডিসেম্বর শেষে দেশের ৬১টি বাণিজ্যিক ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। এর আগে ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ১৮ লাখ তিন হাজার ৮৩৯ কোটি টাকা। যার মধ্যে শ্রেণীকৃত খেলাপি ঋণের পরিমাণ ছিল ছয় লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। সেসময় খেলাপি ঋণের হার দাঁড়িয়েছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ। এক ত্রৈমাসিকে খেলাপি ঋণের পরিমাণ পাঁচ দশমিক ১৩ শতাংশ কমেছে। তবে বার্ষিক হিসাবে চিত্রটি ভিন্ন। ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের হার ছিল ২০ দশমিক ২০ শতাংশ। যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬০ শতাংশে। এক বছরে খেলাপি ঋণের হার বেড়েছে ১০ দশমিক ৪০ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল তিন লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা। যা এক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS