1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪.১৪ পিএম
  • ৩০৪ Time View

০১/০৩/২০২৬ইং বাংলাদেশ–ইন্দোনেশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)-ইন্দোনেশিয়ান এম্বেসির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সন্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, জনাব মি. মোঃ জোনায়েদ আবদুর রহিম সাকি, এমপি। এছাড়াও ব্যবসায়ী, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইবিসিসিআই-এর সভাপতি মোহাম্মদ রিয়াদ আলী বলেন, আইবিসিসিআই একটি আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে দুই দেশের ব্যবসায়িক উন্নয়ন, সম্পদ সৃজন এবং শক্তিশালী স্থানীয় অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, ইন্দোনেশীয় ও বাংলাদেশি ব্যবসায়ী, কূটনীতিক এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে কাজ করে সংগঠনটি সদস্যদের জন্য নেটওয়ার্কিং ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করছে।

ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার মহামান্য রাষ্ট্রদূত মিসেস লিস্টিওয়াতি বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। তিনি আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য বিজনেস সামিটকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের পোশাক খাতে বহুমুখীকরণ, বিশেষ করে উচ্চমূল্যের ম্যান-মেড ফাইবারভিত্তিক পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ খাতে কাঁচামাল হিসেবে ইন্দোনেশিয়া থেকে ম্যান-মেড ফাইবার ও সুতা আমদানির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।

আইবিসিসিআই-এর সহকারী সহ-সভাপতি (এভিপি) মোস্তফা কামরুস সোবহান বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে আরও শক্তিশালী ও কার্যকর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে প্রস্তুত। তিনি দুই দেশের সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করতে আরও সমন্বিত ও সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com