1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

বিপুল সমর্থনে সুনামগঞ্জ চেম্বারের পরিচালক নির্বাচিত আমিনুল ইসলাম সেলিম

  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২.৪৪ পিএম
  • ২৬৭ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম সেলিম। বিপুল সমর্থন নিয়ে তাঁর এই বিজয়ে জেলার ব্যবসায়ী মহলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর অভিনন্দন বার্তায় শুভানুধ্যায়ীরা বলেন, আমিনুল ইসলাম সেলিম দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। স্থানীয় শিল্প ও ব্যবসার বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে তাঁর উদ্যোগ ও অবদান প্রশংসনীয়। তাঁকে পরিচালক হিসেবে নির্বাচিত করায় চেম্বারের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত পরিচালক আমিনুল ইসলাম সেলিম কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ব্যবসায়ী নেতৃবৃন্দের মতে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে চেম্বারের নেতৃত্বে দক্ষ ও দায়িত্বশীল প্রতিনিধিত্ব স্থানীয় বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com