বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ কটিয়াদী মডেল থানার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য (এস‌আই) মোঃ বাছেদ মিয়াকে র‍্যাংক ব্যাজ পরিধান পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানে কঠোর হুঁশিয়ারি ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৫ অনুষ্ঠিত গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ কল্যাণ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ১৫ ঘন্টা তালাবদ্ধ, থানায় অভিযোগ

রুহুল আমিন রুকু
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৮ Time View

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল এলাকায় চুরির অপরাধে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে প্রায় ১৫ ঘণ্টা একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগীর মা ছকিনা বেগম এ ঘটনায় ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে তার ছেলে সাকিব মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। ছেলের চিৎকার শুনে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফুলবাড়ী থানা পুলিশ। পরে সাকিবকে ফুলবাড়ী পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসার নামে তাকে একটি কক্ষে প্রায় ১৫ ঘণ্টা তালাবদ্ধ রাখা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দায়িত্ব নার্স জানান আমার আগের শিফটে জেনেই উপস্থিত ছিলেন তিনি আমাকে তালা লাগাতে বলেছিলেন। বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে জানাজানি হলে তারা হাসপাতালে উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে সাব ইন্সপেক্টর মনজুরুল এসে ডিউটিরত নার্সকে বললে কর্তব্যরত নার্স তালা খুলে দেয়।

ফুলবাড়ী থানার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS