শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

বদলির আদেশ ছিঁড়ে ফেলা: শাস্তি দিয়ে বরখাস্ত আদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

এনবিআরের উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলামকে বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে মূল বেতন পাঁচ ধাপ অবনমিত করার পর সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, ২০২৫ সালের ১৫ জুলাই এক আদেশে কর বিভাগের ওই কর্মকর্তাসহ ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এনবিআর জানায়, শিহাবুল ইসলাম কর্মরত থাকাকালীন ২০২৫ সালের ২৪ জুন রাজস্ব ভবনের প্রবেশপথে অবস্থান করে বদলির আদেশ আইনসঙ্গত কারণ ছাড়াই ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন। এনবিআরের পক্ষ থেকে ওই আচরণকে ঔদ্ধত্যপূর্ণ ও চাকরি শৃঙ্খলার পরিপন্থি হিসেবে বিবেচনা করা হয়।

এ ঘটনায় সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর ৩০এ বিধি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছিল। অভিযুক্ত কর্মকর্তার কৈফিয়ত দাখিল ও ব্যক্তিগত শুনানির আবেদন পর্যালোচনা শেষে বেতন গ্রেড পাঁচ ধাপ অবনমিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবং একই সঙ্গে তার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS