1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ইউক্রেন ইস্যুতে শক্তিশালী অবস্থান প্রমাণ করেছে বাংলাদেশ: রাশিয়া

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২, ৬.২৫ পিএম
  • ১৬৪ Time View

আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ থাকা সত্ত্বেও ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ শক্তিশালী জাতীয় এজেন্ডাসহ একটি স্বাধীন চিন্তাশীল রাষ্ট্র হিসেবে তার অবস্থান প্রমাণ করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।

সোমবার (২৩ মে) ঢাকায় রুশ ফেডারেশন এক বার্তায় এ তথ্য জানায়। মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনের সম্মেলনে ‘রাশিয়া-বাংলাদেশ: কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ উপলক্ষে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের প্রতি রাশিয়ার কৃতজ্ঞতার বিষয়টি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অঙ্গনে ঢাকার ধারাবাহিকতা এবং মস্কোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিশ্রুতির প্রশংসা করি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিষয়টি নিয়ে গত ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপিত হয়। সেখানে ভোট দেওয়া থেকে বিরত থাকে বাংলাদেশ

বাংলাদেশের এ অবস্থানের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণ করেছে। রাশিয়া এটির প্রশংসা করেছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা শুধু রাশিয়ার জন্য নয় বরং বাংলাদেশসহ রাশিয়ার মিত্রদের জন্যও এটি হুমকি সৃষ্টি করেছে। বিষয়টি সামাল দিতে ঢাকার সঙ্গে আলোচনা চলছে বলেও জানান রাষ্ট্রদূত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com