1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

‘IRIDPNFL Socio-Economic Development Sukuk’ ইস্যু

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.১৭ পিএম
  • ২২৫ Time View

‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IRIDPNFL)’ এর বিপরীতে ৭ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর নিলাম আজ ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ সোমবার, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়-এ অনুষ্ঠিত হয়। আলোচ্য নিলামে ২,৫০০.০০ (দুই হাজার পাঁচশত) কোটি টাকা অভিহিত মূল্যের ০৭ বছর মেয়াদি ইজারা সুকুক (বার্ষিক ৯.৬০% ভাড়া হারে) ইস্যুর বিপরীতে শরীয়াহ ভিত্তিক ব্যাংক/ফাইন্যান্স কোম্পানি এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ উইন্ডোজসহ ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারী ও বিভিন্ন প্রভিডেন্ড ফান্ড মোট ২৮,৭২১.৩৩ কোটি টাকার বিড দাখিল করেছে। অকশনে ঘোষিত পরিমাণ অপেক্ষা দাখিলকৃত বিডের পরিমাণ প্রায় ১১.৪৯ (এগার দশমিক চার নয়) গুণ বেশি হওয়ায় নির্ধারিত আনুপাতিক হারে বিনিয়োগকারীদের অনুকূলে সুকুক বরাদ্দ দেয়া হয়।

সুকুক ইস্যুর মাধ্যমে সরকার শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিসমূহের তারল্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহার করতে পারছে। পাশাপাশি শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর বিনিয়োগের বিকল্প ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সুকুকের মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীদের জন্যও শরীয়াহ ভিত্তিক ইনস্ট্রমেন্টে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিসমূহ তাদের ক্রয়কৃত সুকুক Statutory Liquidity Reserve (SLR) হিসেবে ব্যবহার এবং শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোজ তাদের ধারণকৃত সুকুক জামানত রেখে বাংলাদেশ ব্যাংক হতে ‘Islamic Banks Liquidity Facility (IBLF)’ গ্রহণ করতে পারবে। প্রাইমারি অকশনে শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক/ফাইন্যান্স কোম্পানি, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ উইন্ডোজসহ ব্যক্তি বিনিয়োগকারীগণের মধ্যে সুকুক বরাদ্দ করা হলেও সকল তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানী, ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারী ও অন্যান্য প্রতিষ্ঠান সেকেন্ডারি মার্কেট হতে এ সুকুক ক্রয় করতে পারবে। উল্লেখ্য, ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, মিউচুয়াল ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স প্রভৃতি শ্রেণিতে মোট ২৫৮টি বিড দাখিল হয়েছে।

৭ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যু কার্যক্রম প্রকল্প এলাকার পল্লী অবকাঠামো ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com