সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

ঢাকা-৮ সংসদীয় আসনে মির্জা আব্বাসসহ সারাদেশে ধানের শীষের প্রার্থীকে কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)’র সমর্থন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০০ Time View

আজ শনিবার ৭ ফেব্রুয়ারী ২০২৬ সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয় তোপখানা রোডস্হ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ।

বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও আগামী ১২ ফ্রেব্রয়ারী নির্বাচন নিয়ে এবং এ উপলক্ষে বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলগুলো ঘোষিত ইশতেহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, উগ্র- ডানপন্থী গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে যা দেশের গনতন্ত্র স্বাধীনতা স্বার্বভৌমত্বের জন্য হুমকি এমনকি দেশে ইসলামের নামে আফগানী শাসন কায়েমের নীল নকসা করছে এজন্য দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন। এহেন পরিস্থিতিতে নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) আগামী নির্বাচনে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সমর্থন করবে সারাদেশে নেতাকর্মীদের ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার লক্ষে কাজ করতে নির্দেশনা দেওয়া হলো এবং ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে সমর্থন দিয়ে এই আসনের সকল নেতাকর্মীকে মির্জা আব্বাস কে বিজয়ী করার লক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হলো।

এ সময় নেতৃবৃন্দ দেশবাসীকে অপশক্তিকে রুখতে সবাই যেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেন সেই আহ্বান জানান।

আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মুফতী তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শাহীন আহমেদ, কমরেড তারেক ইসলাম কমরেড, এলিজা রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS