
ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা অজ্ঞাত পরিচয়ে এক ৭০ বছরের বৃদ্ধের দুই পা খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। আজ বুধবার ভোর ৬টায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়।
এ ঘটনা ঘটেছে পশ্চিম আউটার সিগন্যাল এলাকায়। জেলা পিবিআই কে খবর দেওয়া হলে তারা পরিচয় শনাক্তকরণে ব্যর্থ হয়।
রেলওয়ে পুলিশ জানায় আজ সকাল ছয়টার পর ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বের আউটার সিগন্যাল এলাকায় রেললাইন পাড় হওয়ায় সময় ট্রেনে কাটা পড়ে। লোক মুখে খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়। তার দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার পড়নে একটি বেগুনি রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি রয়েছে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইয়িদ আহম্মেদ বলেন, আজ সকাল ৬টার পর রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বের আউটার এলাকায় রেললাইন পাড় হওয়ার সময় ঢাকা গামী তিতাস কমিউটার ট্রেনে অজাত নামা ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি।এবং পিবিআইয়ের মাধ্যমে তার পরিচয় সনাক্তকরণে চেষ্টা করি। কিন্তু পিটিআই পরিচয় শনাক্তকরণে ব্যর্থ হওয়ায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন ভাবে তার পরিচয় সনাক্তকরণে চেষ্টা করছি। এই ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বর্তমানে তার পরিচয় সনাক্তকরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply