1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

বাংলাদেশে স্মার্টফোন ফাইন্যান্সিং নতুন যুগের সূচনা: কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে

  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১.১৫ পিএম
  • ৩৫৪ Time View

দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে স্মার্টফোন কেনার জন্য ঋণ সুবিধা চালু করতে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের আওতায় প্রতিষ্ঠানটি এক বছরের পাইলট কর্মসূচির মাধ্যমে দশ হাজার স্মার্টফোন কেনার ক্ষেত্রে ঋণ ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেবে। বাংলাদেশে এই প্রথম এমন উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল। এর ফলে ডিজিটাল আর্থিক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হয়েছে। পাশাপাশি, এই কর্মসূচি দেশে স্মার্টফোন ব্যবহারের সুযোগ বাড়াবে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে মানুষের অংশগ্রহণ আরও সহজ ও দ্রুত করবে।
২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রমের শুরুতে পামপে লিমিটেড, মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রাথমিকভাবে তাদের সেবা চালু করে। এই উদ্যোগের আওতায় স্মার্টফোন কেনার জন্য গ্রাহকদের কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে পামপে লিমিটেড এখন এই ঋণসেবা ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা আরও বিস্তৃত করার সুযোগ পেয়েছে। যা দেশে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত এবং একটি স্থিতিশীল, ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে সহায়তা করবে।

বাংলাদেশ ব্যাংক-এর মতে, স্মার্টফোন হলো অপর্যাপ্ত সুবিধাপ্রাপ্ত সম্প্রদায়ের মধ্যে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, এই পাইলট প্রকল্পটি স্বল্প আয়ের ব্যক্তি এবং প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন নিশ্চিত করবে, এর ফলে তারা পেমেন্ট, ব্যাংকিং, শিক্ষা এবং যোগাযোগের মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে। এই উদ্যোগটি বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকার এবং পামপের প্রযুক্তি, পরিচালন সক্ষমতা ও ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দায়িত্বশীলভাবে সেবাপ্রদান পদ্ধতির প্রতি বাংলাদেশ ব্যাংকের আস্থার প্রকাশ।

পামপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং (ইথান) বলেন, “বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদন পামপে এবং দেশের আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আমাদের উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিজিটাল সেবা দায়িত্বশীলভাবে সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রমাণ করে। স্মার্টফোন এখন আর্থিক অন্তর্ভুক্তির একটি অপরিহার্য অবকাঠামো এবং এই পাইলট প্রকল্প আরও বেশি এদেশের মানুষকে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দেবে।”
পামপে একটি বহুজাতিক ফিনটেক প্রতিষ্ঠান, যা আফ্রিকা ও দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন উদীয়মান বাজারে কার্যক্রম পরিচালনা করছে এবং নাইজেরিয়ার বৃহত্তম ডিজিটাল ব্যাংক হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি ডিজিটাল পেমেন্ট, ঋণসেবা ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদান করে। সিএনবিসি ও স্ট্যাটিস্তার ২০২৫ সালের “বিশ্বের শীর্ষ ৩০০ ফিনটেক কোম্পানি” তালিকায় স্থান পাওয়া পামপে, বাংলাদেশে তাদের পাইলট প্রকল্পের মাধ্যমে একটি বিশ্বস্ত ও উদ্ভাবননির্ভর ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য তুলে ধরছে, যা দায়িত্বশীল ও সম্প্রসারণযোগ্য প্রযুক্তির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করে ডিজিটাল অর্থনীতিতে প্রতিষ্ঠানটিকে নেতৃত্বের অবস্থানে প্রতিষ্ঠিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com