1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

ঢাকা-৫ এর ৬৬নং ওয়ার্ডে গণসংযোগে নবী উল্লাহ নবী; জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাস

  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৬.১৪ পিএম
  • ২১৩ Time View

ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী ৬৬নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ৬৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আকবর হোসেন ভুঁইয়া নান্টু। আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেন মোল্লা, ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক; নুর হোসেন ভুঁইয়া, ৬৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি; মনিরুল ইসলাম তালুকদার, ৬৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক; কামরুজ্জামান পারভেজ, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি নেতা মনির মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিন গণসংযোগে অংশ নিয়ে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, “ঢাকা-৫ এর মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। জলাবদ্ধতা, গ্যাস ও বিশুদ্ধ পানির সংকট, বেকারত্ব, ভাঙা রাস্তা ও অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা জনগণের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের দল। জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। তরুণ সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা এবং একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন এবং পরিবর্তনের প্রত্যাশায় বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানান। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগ শেষে এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com