1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বেস্ট হোল্ডিংস শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন

আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান- এর বিদায়

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১০.৫৫ পিএম
  • ৩২৮ Time View

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. তে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিন বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন জনাব মোঃ হাবিবুর রহমান। এ উপলক্ষ্যে তার শেষ কর্মদিবস ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রধান কার্যালয়ের বোর্ডরুমে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আবদুল আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, ফেরদৌস আলী খান এবং স্বতন্ত্র পরিচালক খন্দকার রুমী এহসানুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও সকল বিভাগীয় প্রধান। বিদায়ী বক্তব্যে জনাব মোঃ হাবিবুর রহমান তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং ব্যাংকের সার্বিক উন্নয়ন ও সাফল্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে নিবেদিতপ্রাণ থাকতে বলেন। অনুষ্ঠানে বক্তারা জনাব মোঃ হাবিবুর রহমানের দক্ষ নেতৃত্ব, দূরদর্শী সিদ্ধান্ত এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। পরিশেষে ব্যাংকের পক্ষ থেকে সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আবদুল আজিজ বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান ও তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com