1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৬.১২ পিএম
  • ৩০৯ Time View

নির্ধারিত সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী সাংবাদিক নাসিমা খান মন্টির বিরুদ্ধে পৃথক দুটি মামলায় চার্জশিট দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে দুই মামলার চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

২০২৫ সালের ৩০ অক্টোবর দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং মামলাগুলোর তদন্তের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক এমরান হোসেন।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামি মো. নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদের মালিকানা অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় গত বছরের ১৭ জুলাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

পরবর্তীতে আদেশে নির্ধারিত ২১ কার্যদিবসের সময়সীমার মধ্যে মো. নাঈমুল ইসলাম খান কিংবা তার স্ত্রী কেউই কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ নিয়মে সময় বৃদ্ধির জন্যও কোনো আবেদন দাখিল করা হয়নি।

নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ পাওয়ায় প্রথমে মামলা দায়ের করা হয় এবং সর্বশেষ এসব মামলায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com