1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টকে সহায়তা করেছে প্রাইম ব্যাংক

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২, ৬.৫৫ পিএম
  • ১৯৭ Time View

প্রাইম ব্যাংক সম্প্রতি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের (বিডিডিটি) অংশীদারিত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং পুনর্বাসনসহ বিভিন্ন কার্যক্রমে সহায়তা করেছে। প্রাইম ব্যাংক ব্রেইল সিস্টেমে প্রশিক্ষণ কার্যক্রমের খরচ বহনে বিডিডিটি-কে একটি চেক হস্তান্তর করেছে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বিডিডিটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি (সিইও) মো. মনিরুজ্জামান খানের নিকট এই চেক হস্তান্তর করেন। এসময় ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান ও ইভিপি মোহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক, ব্রেইল সিস্টেমে প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নায়নে বিডিডিটি -কে সহায়তা করতে পেরে গর্বিত। একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে বিডিডিটি -এর এই প্রচেষ্টা প্রশংসনীয় এবং প্রাইম ব্যাংক সবসময় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।’

বিডিডিটি’র প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি (সিইও) মনিরুজ্জামান খান বলেন: ‘প্রতিবন্ধী-বান্ধব বাংলাদেশ গঠনে প্রাইম ব্যাংকের সহায়তা প্রশংসনীয়। এটি আমাদের প্রত্যেকের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব তৈরির লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com