1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক Bangladesh Government Special Sukuk-1 এ বিনিয়োগ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ২.৩৮ পিএম
  • ২৪৮ Time View

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রথম বিনিয়োগ হিসেবে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে ১০ বছর মেয়াদী Bangladesh Government Special Sukuk-1 এ বিনিয়োগ করেছে। উক্ত সুকুকে ব্যাংকটির বিনিয়োগের পরিমাণ ১০,০০০ কোটি টাকা যা সরকারি সুকুকে একক কোনো ব্যাংকের এ যাবতকালের সর্ববৃহৎ বিনিয়োগ। ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ব্যাংকটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এর হাতে সুকুক ইস্যুর সার্টিফিকেট হস্তান্তর করেন। এ সময় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মিত সরকারি কর্মচারীদের ৭ টি অবাসন প্রকল্প ও বাংলাদেশ রেলওয়ের আওতায় পরিচালিত সুনির্দিষ্ট রেল সেবার বিপরীতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটির অনুকূলে সুকুকটি ইস্যু করা হয়। বিনিয়োগকৃত সুকুকটি বিধিবদ্ধ তারল্য (SLR) সংরক্ষণ এবং বাংলাদেশ ব্যাংক হতে প্রয়োজনবোধে তারল্য সুবিধা গ্রহণের লক্ষ্যে ব্যাংকটি ব্যবহার করতে পারবে। শরীয়াহসম্মত প্রোডাক্টে ব্যাংকটির এরূপ বিনিয়োগ আমানতকারীদের আস্থা অর্জনে সহায়ক হবে। লেনদেনযোগ্য সিকিউরিটিজ হওয়ায় তারল্য ব্যবস্থাপনার প্রয়োজনে ব্যাংকটি যেকোন সময় সুকুকের মালিকানা হস্তান্তর করতে পারবে। এছাড়া, উক্ত সুকুকে বিনিয়োগের বিপরীতে প্রতি ষান্মাসিকে বার্ষিক ৯.৭৫% হারে ব্যাংকটি মুনাফা প্রাপ্য হবে যা ব্যাংকটির আর্থিক অবস্থা সুদৃঢ়করণে সহায়তা করবে। নিরাপদ বিনিয়োগ হওয়ায় ব্যাংকটির বিনিয়োগকৃত অর্থ যেমন সুরক্ষিত থাকবে তেমনি বহুমুখী খাতে ব্যাংকের বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com