1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী দেখিয়ে ৪৬ কোটি টাকা আত্মসাৎ, রনিসহ ৯৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ১০.০৩ পিএম
  • ২৫১ Time View

কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী দেখিয়ে ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও ইউসিবিএলের আনিসুজ্জামান চৌধুরী রনিসহ ৯৪ জনের বিরুদ্ধে সাত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা ৭টি দায়ের করা হয়েছে বলে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

আসামিদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিভিন্ন শাখায় মোহাম্মদ হোছনকে হোছন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, নুরুল আলমকে কর্নফুলী এম্পোরিয়ামের স্বত্বাধিকারী, মোহাম্মদ জহির উদ্দিনকে জহির ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, মিজানুর রহমানকে ক্যাটস আইয়ের স্বত্বাধিকারী, শাহজাহানকে শাহ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, মো. হারূনুর রশিদকে হারুন অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এবং অমিত মল্লিককে মল্লিক অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী দেখিয়ে ঋণের আসল টাকা আত্মসাৎ করা হয়েছে।

গ্রামের কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী দেখিয়ে ব্যক্তিদের নামে ৭টি চলতি হিসাব খুলে ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

আসামিরা হলেন— সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশির আহম্মেদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক বশির আহম্মেদ, আনিসুজ্জামান চৌধুরী, হাজী ইউনুছ আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, জুনিয়র অফিসার সারাবান তহুরা, এক্সিকিউটিভ অফিসার জেসমিন সুলতানা, এফএভিপি মোহাম্মদ জসীম উদ্দিন, জুনিয়র অফিসার ইমতিয়াজ মাহবুব, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হোসনি মোবারক জিকো, আলোক ইন্টারন্যাশনালের মালিক প্রদীপ কুমার বিশ্বাস, বি অ্যান্ড বি ইলেকট্রনিক্সের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী মো. দিদারুল আলম চৌধুরী ও মো. সুমনসহ মোট ৯৪ জন। এদের অনেকেই সাত মামলার আসামি বলে জানা গেছে।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের কিছু কর্মকর্তা ও কর্মচারীদের দিয়ে সিন্ডিকেট গড়ে তুলে ওই অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com