1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

দেশে খাদ্য সংকট হয়নি, সংকটের কোনো সম্ভাবনাও নেই: কৃষিমন্ত্রী

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২, ১০.০৮ এএম
  • ১৪১ Time View

বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী চলমান এ চরম দুঃসময়েও দেশে খাদ্য সংকট নেই, সংকটের কোনো সম্ভাবনাও নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বিগত ১৩ বছরে দেশে কোনো রকম খাদ্য সংকট হয়নি। এমনকি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যেও দেশে খাদ্য সংকট হয়নি। সংকটের কোনো সম্ভাবনাও নেই।

শুক্রবার (২০ মে) বিকালে ঢাকায় একটি হোটেলে লায়ন্স ক্লাব বাংলাদেশের ২৯তম বার্ষিক কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশে শান্তি বিরাজমান আছে, মানুষের নিরাপত্তা আছে। কোনো হরতাল ভাঙচুর নেই। এই শান্তি স্থিতিশীলতাকে ধরে রাখতে হবে। বিএনপি মানুষকে জিম্মি করে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। সেটি তাদের করতে দেওয়া হবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সাম্প্রদায়িকতাকে কখনো লালন করেনি। সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে রাজনীতি করিনি। অন্যদিকে বিএনপি সবসময় সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে রাজনীতি করে ও ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করে।

মন্ত্রী বলেন, মৌলবাদী, ধর্মান্ধ ও ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসার সুযোগসন্ধানীরা এখনো তৎপর। এজন্য সব ধর্মের বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে একত্র হয়ে সম্প্রীতি রক্ষায় কাজ করতে হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, মঠের সভাপতি গিরিধারী লালমোদি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com