মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিযুক্ত হওয়ায় ডিআরইউ’র অভিনন্দন ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর চুক্তি ডিপোজিট ও রিকভারি মান্থ উপলক্ষে প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন SICIP এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করল কমিউনিটি ব্যাংক; ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.- এর অডিট কমিটির ১২৭তম সভা অনুষ্ঠিত রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা  

পুঁজিবাজারে আস্থা ফেরাতে ১০ সরকারি ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ Time View

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ১০টি বড় সরকারি ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বুধবার (০৭ জানুয়ারি) এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসবেন। মূলত লাভজনক এসব প্রতিষ্ঠানের শেয়ারবাজারে ছাড়ার বিষয়ে তাদের উৎসাহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

তালিকাভুক্তির জন্য প্রাথমিকভাবে যে ১০টি কোম্পানিকে নির্বাচন করা হয়েছে, তার মধ্যে কয়েকটি পুরোপুরি সরকারি মালিকানাধীন এবং কয়েকটি বহুজাতিক কোম্পানি, যেখানে সরকারের সামান্য অংশীদারিত্ব রয়েছে। উপদেষ্টা মহোদয় এসব কোম্পানির প্রধানদের কাছ থেকে শুনবেন যে বাজারে আসতে তাদের কী কী সুবিধা বা নীতিগত সহায়তা প্রয়োজন। সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বাজারে আনার বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার।’

বৈঠকে আমন্ত্রিত কোম্পানিগুলোর তালিকায় রয়েছে—কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, সিনজেন্টা বাংলাদেশ, সিনোভিয়া বাংলাদেশ এবং নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড। এসব কোম্পানিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর মাধ্যমে শেয়ার ছাড়ার অনুরোধ জানানো হবে।

বাজার বিশেষজ্ঞরা মনে করেন, গত কয়েক বছরের চরম অস্থিরতা এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থাহীনতার প্রধান কারণ হলো বাজারে মৌলভিত্তি সম্পন্ন ভালো শেয়ারের অভাব। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিশ্বজুড়ে সবচেয়ে খারাপ পারফর্ম করা বাজারের তালিকায় ছিল। ২০২৫ অর্থবছরেও ডিএসইর প্রধান সূচক প্রায় ৩৫১ পয়েন্ট বা ৬.৭ শতাংশ হারিয়েছে এবং বাজার মূলধন কমেছে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।

এই পরিস্থিতিতে ইউনিলিভার বা নেসলের মতো ‘ব্লু-চিপ’ কোম্পানিগুলো বাজারে এলে তারল্য সংকট কাটবে এবং বিনিয়োগকারীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS