1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

এলপিজিতে নতুন ধাক্কা, জানুয়ারি থেকে সিলিন্ডারে বাড়ল ৫৩ টাকা

  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১০.০৩ পিএম
  • ২২৭ Time View

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহের শেষ দিকে হঠাৎ করেই বাজারে এলপিজির সংকট দেখা দেয়। এতে খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হতে থাকে। গত বুধবার যেখানে নির্ধারিত দাম ছিল ১ হাজার ২০০ টাকা, সেখানে ১২ কেজির একটি সিলিন্ডার বিক্রি হয় ১ হাজার ৬০০ টাকায়।

তবে গ্রাহকদের অনেকেই এই বাড়তি দামকে ‘স্বাভাবিক’ বলছেন। কারণ ডিসেম্বর মাসজুড়ে বিইআরসি নির্ধারিত ১ হাজার ২০০ টাকার বিপরীতে খুচরা বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ৫৫০ টাকার নিচে পাওয়া যায়নি।

এলপিজির মূল্যবৃদ্ধি ও বাজার অস্থিরতার প্রেক্ষাপটে ভোক্তা পর্যায়ে নির্ধারিত দামে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের তৎপরতা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com