শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হবিগঞ্জ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে মায়ের সংবাদ সম্মেলন    পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

ময়মনসিংহে অনলাইন জুয়াড়ির সক্রিয় ১সদস্য গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪

মকবুল হোসেন
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ Time View

মকবুল হোসেন, সিনিয়র রিপোটার: ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল কর্তৃক অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য মাহফুজুর রহমানকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪,এর আভিযানিক দল মোবাইল ফোনে পোর্টাল এবং আ্যাপস এর মাধ্যমে অনলাইন জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে ৩১ ডিসেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ২২২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার বিদ্যানন্দ বদন ফকির মোড়স্থ ধৃত আসামি মাহফুজুর রহমান এর ইলেকট্রিক সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় জুয়াড়ি কৌশলে পালিয়ে গেলেও অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য মাহফুজুর রহমান (৩০), থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনমনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য মাহফুজুর রহমান(৩০) এর হেফাজত হতে জুয়া খেলার বিভিন্ন আ্যপস সম্বলিত ০২ টি অ্যান্ড্রোয়েড মোবাইল, অনলাইন জুয়া খেলার টাকা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস(বিকাশ, নগদ ও রকেট) ব্যবহৃত ০১ টি বাটন মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলামত সহ হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ র‍্যাব -১৪ মিডিয়া সেল কর্তৃক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS