1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

আবারও দর বাড়ার শীর্ষে এস.আলম কোল্ড রোল্ড স্টিল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৪.২৩ পিএম
  • ১৭২ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১১৯ বারে ১২ লাখ ৫৪ হাজার ৭৮৯টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৯১ শতাংশ।

এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ শেয়ারটির দর ৭ টাকা ৭০ পয়সা বা ৭.০৬ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিলভা ফার্মা, বীকন ফার্মা, আল-হাজ্ব টেক্সটাইল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রানার অটো, ই-জেনারেশন ও কে অ্যান্ড কিউ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com