মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধ করুন- যাত্রী কল্যাণ সমিতি ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত রিকভারি কার্যক্রম জোরদার করতে রাজধানী ঢাকায় প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৩২ হাজারের বেশি শিশু এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ   ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

নরসিংদীর শিবপুর প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস পালিত

জাহিদুর রহমান
  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

জাহিদুর রহমান, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার প্রশাসন এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন শিবপুর উপজেলা প্রশাসন। অদ্য ১৬ই ডিসেম্বর ২০২৫ ইং মঙ্গলবার প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয় এর সঙ্গে সঙ্গে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত এবং মধ্যাহ্নভোজ (খাবার)বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এর উদ্যোগে শিবপুর উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে, আলোচনা করেন, মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি), শিবপুর। শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া, শিবপুর উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিবপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS