শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Price Sensitive Information of Anlima Yarn Dyeing Ltd. কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি কাশিপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বীরগঞ্জ কালব এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ভুন্ডল ভবিষ্যতের লক্ষ্যে বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ অনুষ্ঠিত সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা ২০২৬ ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও (CFMOTO) নিয়ে এলো ‘জিহো’ (ZEEHO) এবং নতুন মোটরসাইকেল লাইনআপ সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের মত বিনিময়

কেরানীগঞ্জের ভবনে আগুন জ্বলছেই, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ Time View

ঢাকার কেরানীগঞ্জের দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু সংলগ্ন জাবালে নূর টাওয়ার নামের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার ভোর পাঁচটায় ভবনের নিচ তলায় জুট কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ভবনের বাসিন্দারা জানিয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। ভোর থেকে আগুনের সূত্রপাত হলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়নি। ভবনে আটকে পড়া ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।

সকালে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে তাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত আরও দুটি ইউনিট যোগ করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।

তিনি আরও জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। পরে আরও দুটি ইউনিট এসে যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা। তবে, হতাহতের কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS