1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

’রবি ওয়াইফাই’ কিনে মালদ্বীপ, নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৮.০৫ পিএম
  • ২৮৬ Time View

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫: রবি ওয়াইফাই’র নতুন সংযোগের সাথে আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। ক্যাম্পেইনের আওতায় রবি ওয়াইফাই সংযোগ কিনে ইন্সটল এবং এক মাসের রিচার্জ করে প্রতি সপ্তাহে মালদ্বীপ, নেপাল বা কক্সবাজারের ভ্রমণের জন্য কাপল এয়ার টিকিট অথবা রবিশপ-এর গিফট ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে নতুন সংযোগ কিনে রিচার্জ করার পর স্বয়ংক্রিয়ভাবে সাপ্তাহিক পুরস্কার পাওয়ার যোগ্য হবেন গ্রাহকরা। এরপর রিচার্জ ক্রম অনুযায়ী বিজয়ী নির্ধারণ করা হবে। ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে: robiwifi.robi.com.bd

ক্যাম্পেইনজুড়ে মালদ্বীপের ৫টি, নেপালের ৫টি, কক্সবাজারের ১০টি এয়ার টিকিট এবং ২০টি রবিশপের ভাউচারসহ মোট ৪০টি পুরষ্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “গ্রাহকদের ডিজিটাল জীবন আরও সমৃদ্ধ করতে প্রতিনিয়ত নতুন নুতন সেবা নিয়ে আসছে রবি। এই ক্যাম্পেইনের মাধ্যমে শুধু দ্রুতগতির সংযোগই নয়, গ্রাহকদের স্বপ্নের গন্তব্যে ভ্রমণের সুযোগও করে দিচ্ছি আমরা। রবির সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্রাহক। গ্রাহকদের জন্য প্রতিনিয়ত উদ্ভাবনী সেবা ও পণ্য আনতে বদ্ধপরিকর আমরা।”

বিজয়ীদের এসএমএস ও ফোন কলে সরাসরি জানানো হবে। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ও ছবি প্রকাশ করবে রবি। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীদের এনআইডি এবং নিবন্ধিত রবি ওয়াইফাই নম্বরটি দেখাতে হবে। এয়ার টিকিট বিজয়ীরা ২০২৬ সালের মার্চ মাসের শেষ থেকে ভ্রমণের সময় বুক করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com