1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

আর্থিক প্রতিষ্ঠানের আস্থার সংকট থেকে উত্তরণে সহায়তা করবে সরকার: শিল্পমন্ত্রী

  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২, ৯.২৯ পিএম
  • ১৫২ Time View

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, কিছু ব্যাক্তির কারণে আর্থিক প্রতিষ্ঠান খাতে যে আস্থার সংকট তৈরি হয়েছে, সেটি থেকে উত্তরণ হতে হবে, সরকার তাতে সহায়তা করবে।

তিনি বলেন, ব্যাংকগুলো যে সুবিধা পাচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো সেরকম সুবিধা পাচ্ছে না। তবে জনগণের আস্থা যদি ফিরিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে ভবিষ্যতে ব্যাংকের মতো সুযোগ-সুবিধা আপনারাও পাবেন। তবে এজন্য খাতটিকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী দিনগুলোতে এনবিএফআই ব্যাংকগুলোর সাথে পাল্লা দিয়ে অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

বুধবার (১৮ মে) বণিক বার্তা এবং বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) এর যৌথ উদ্যোগে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নিয়ে এক দিনব্যাপী ‘এনবিএফআই মেলা ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএলএফসিএ’র চেয়ারম্যান মমিনুল ইসলাম, বর্ণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির ব্যবহার আরো বাড়াতে হবে। তাদের কার্যক্রম গ্রাম পর্যায়ে নিতে যেতে হবে। ব্যাংকের পাশাপাশি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে বড় ভূমিকা রাখছে। কোনো এনবিএফআই তাদের ঋণের পোর্টফলিওর ৩৫ শতাংশ পর্যন্ত এসএমই ঋণ দিয়ে আসছে, যা খুবই উৎসাহজনক। এক্ষেত্রে এসএমই খাত বিকাশে তারা আরো এগিয়ে আসবে বলে প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, এনবিএফআই মেলা ২০২২ দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান মেলা। এ মেলার মাধ্যমে আর্থিক খাত সম্পর্কে দেশের মানুষ আরো ভালোভাবে জানবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরো বাড়বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com